Logo
Logo
×

সারাদেশ

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতাও কিছুটা বাড়ে। মঙ্গলবার ভোরে কুয়াশার চাদরে ঢেকে যায় প্রকৃতি। এতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

শীতের শুরুতেই এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হচ্ছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন