Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ককটেল বিস্ফোরণ ও ভ্যানে অগ্নিসংযোগ মামলায় দুই আসামি গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

শেরপুরে ককটেল বিস্ফোরণ ও ভ্যানে অগ্নিসংযোগ মামলায় দুই আসামি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে পৌর এলাকার দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং পৌর এলাকার টাউন কলোনির আব্দুল কাদেরের ছেলে মো. সম্রাট ওরফে জিকু (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার বারোদুয়ারী হাটখোলা থেকে মিজানুর রহমানকে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দ্বারকীপাড়া তিনমাথা মোড় থেকে সম্রাট ওরফে জিকুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে গাড়ীদহ ইউনিয়ন যুবদল নেতা মো. আমির হামজা (৩৩) বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। থানার মামলা নম্বর-১৭। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের কয়েকটি ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন