কেন্দুয়ায় রওশন ইজদানী একাডেমির সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রওশন ইজদানী একাডেমী(উচ্চ বিদ্যালয়) এর সীমানাপ্রাচীর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন একাডেমির সভাপতি মো. রাজিব তালুকদার।
এ সময় একাডেমির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবির, বিদ্যাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান তালুকদার, অভিভাবক সদস্য আশরাফুল হক টিপু, শিক্ষক ও কবি হামির হামযা, শিক্ষক আলহাজ্ব মোস্তাকিম মিয়া, স্বাস্থ্যকর্মী মিলন মিয়া, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান শিক্ষক বলেন, এই বাউন্ডারি নির্মাণকাজ সম্পন্ন হলে অত্র একাডেমির নিরাপত্তা, পরিবেশের সৌন্দর্য ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ আরও উন্নত হবে।



