Logo
Logo
×

সারাদেশ

উপকূলের নিরাপত্তা ও কৃষি প্রতিবেশ রক্ষায় শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

Icon

কলাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

উপকূলের নিরাপত্তা ও কৃষি প্রতিবেশ রক্ষায় শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলের নিরাপত্তা ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া’ শীর্ষক ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া গ্রামের একটি ধানখেতের আইলে দাড়িয়ে ব্যতিক্রমী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকেরা কোদাল, লাঙল ও নারীদের পানির কলসি হাতে নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

প্রান্তজনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি অমল মুখার্জী। বক্তব্য দেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মান্নু, মোশারফ হোসেন মিন্টু ও তানজিল জামান জয়।

অনুষ্ঠানে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে উপকূলীয় জনপদ কলাপাড়ার প্রত্যন্ত গ্রাম থেকে সাত দফা দাবি তুলে ধরেন প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

মানববন্ধনে কৃষক, শ্রমিক, পরিবেশকর্মী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন