Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জ-ফেনীতে এসপি রদবদল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

গোপালগঞ্জ-ফেনীতে এসপি রদবদল

গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তাকে বদলি করে দুই জেলায় নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 

অন্যদিকে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন