গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছায়েদুল আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছায়েদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’-এর ধারা ৭(১) অনুযায়ী কাজী ছায়েদুল আলম বাবুলকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



