Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা প্রতিরোধ এবং নারী শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন।

এ সময় শাফি, রানা ও শামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক শুধু ব্যক্তি বা পরিবারের ক্ষতি করে না, বরং সমাজ ও দেশের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, একটি শিক্ষিত ও সচেতন জাতি গঠনে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি মাদক ও বাল্যবিবাহমুক্ত শিক্ষাবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন