Logo
Logo
×

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

বর্ণাঢ্য আয়োজনে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এনপিবি নিউজের বগুড়া জেলা প্রতিনিধি নাজমুল হুদা নয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সৌরভ অধিকারী শুভ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সারোয়ার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদুল হক (বাংলাদেশ খবর), জাহিদ হাসান (এনটিভি), ইফতেখার আহমেদ ফরহাদ (ভোরের আকাশ), এনামুল হক (জনবাণী), গোলাম রব্বানী (ভোরের চেতনা), নজরুল ইসলাম জ্যাকি (গণমুক্তি), সুমন হোসেন (আগামীর সময়), সাংবাদিক বাদশা আলম, রুহুল আমিন ডন এবং গ্লোবাল টিভির ক্যামেরাপারসন মিলনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এনপিবি নিউজ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এনপিবি নিউজ সাহসিকতার সঙ্গে সত্য ও বাস্তব চিত্র তুলে ধরবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল সাংবাদিকতা, সঠিক তথ্য যাচাই এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে একে অপরকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শুভ অধিকারী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন