Logo
Logo
×

সারাদেশ

দ্বিতীয়বার কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সম্পাদক ওবাইদুল

২০২৬–২০২৮ মেয়াদের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ প্রকাশ; প্রধান উপদেষ্টা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

দ্বিতীয়বার কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সম্পাদক ওবাইদুল

নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ প্রকাশ করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের কলমাকান্দা প্রতিনিধি শেখ শামীম। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. ওবাইদুল হক পাঠান।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের পক্ষ থেকে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংশোধিত গঠনতন্ত্র-২০২৪-এর ৪৪ ধারা অনুযায়ী ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ৩১ অক্টোবর জারি করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি দৈনিক ভোরের কাগজের মো. এনামুল হক তালুকদার, সহসাধারণ সম্পাদক বিএমএফ টেলিভিশনের মো. রিপন মিয়া, কোষাধ্যক্ষ ডেইলি অবজারভারের মো. জহিরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের আব্দুর রশিদ এবং আইসিটি সম্পাদক দৈনিক জনতার রিনা হায়াৎ।

সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন স্বদেশ সংবাদের আব্দুর রশিদ আকন্দ, দৈনিক যুগান্তরের প্রান্ত সাহা বিভাস, সবুজের মাকসুদুর রহমান বিপ্লব এবং ঢাকার আব্দুল্লাহ আল রোমান।

প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পদাধিকারবলে উপদেষ্টা হিসেবে রয়েছেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া সিনিয়র সাংবাদিক মো. জাফর উল্লাহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত কলমাকান্দা প্রেসক্লাবের স্লোগান ‘আমরা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে’। নতুন কমিটির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং স্থানীয় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন