Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায় আন্দোলনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, সমবায় খাতের উন্নয়ন ও সমবায় আন্দোলনকে গতিশীল করতে সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম, ডেভেলপমেন্ট কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা হাসান, ভিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আলী মিঠু, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ ভূঁইয়া, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উইনার শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মো. নুর আলম, পুষ্প শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি খাদেমুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, সমবায়ীদের স্বাবলম্বী করে তোলা এবং জাতীয় উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন