কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ-সাংস্কৃতিক অনুষ্ঠান
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম।
আলোচনা সভায় বক্তব্য দেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি কলি আক্তার এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



