Logo
Logo
×

সারাদেশ

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলের ছাত্রদল নেতা হত্যার ঘটনায় জড়িত থাকা ও তার নিজের অশালীন ভিডিও ভাইরাল হওয়ায় ঘটনায় তার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে।

দীর্ঘ এই বৈঠক করে শেষমেশ কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে জেলা বিএনপিতে দ্বিমত দেখা দিয়েছে। 

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ একমত না হওয়ায় সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির ওই বৈঠক শেষে করা রেজুলেশন কেন্দ্রে পাঠানো হয়নি।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জানান, সেদিনের জেলা বিএনপির বৈঠকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিষয়ে কোনো এজেন্ডা ছিল না। সদস্য সচিব নিজের ইচ্ছেমতো এ বিষয়ে সবার মতামত জানতে চাওয়ায় তিনি এ বিষয়ে কেন্দ্রে মতামত পাঠাতে অপারগতা জানান। 

অপরদিকে, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, সেদিনের বৈঠকে উপস্থিত জেলা বিএনপির ২৩ জন নেতা বক্তব্য রাখেন। বক্তারা সবাই এমপি আব্দুল আজিজের বিষয়ে পরিষ্কার মতামত জানিয়েই বক্তব্য দেন। এমপি আব্দুল আজিজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবার মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় বিএনপিকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ভিন্নমত পোষণ করায় সংকট তৈরি হয়েছে। 

এর আগে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বুধবার (২৮) সকাল থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়লে এলাকায় এমপিকে নিয়ে তীব্র সমালোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়। 

একদিকে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র গ্রেফতার, অন্যদিকে এমপির অশ্লীল ভিডিও— সব মিলিয়ে ক্ষোভে ফুঁসেন স্থানীয় নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া ওই ভিডিওগুলোতে দেখা যায়, এমপি আব্দুল আজিজ খাটের উপর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছেন। আর এক নারী কণ্ঠে বিভিন্ন আপত্তিকর কথাবার্তায় তাকে সঙ্গ দিচ্ছেন।

নিজের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমার রাজনৈতিক একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে। প্রতিপক্ষ আমার সুনাম-সুখ্যাতি বিনষ্ট করার জন্য এগুলো করছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন