Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

কুড়িগ্রামে সহকারী অধ্যাপক ও  সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক এবং বুদ্ধিজীবী,জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজ সেবক জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যের কুড়িগ্রাম জেলা শিল্পী কল্যাণ সোসাইটির কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়ক সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লক্সে সংগঠনের সকল সদস্য ও বিশিষ্ট জনদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে এ কমিটি ঘোষণা করা হয়।

অরাজনৈতিক এ সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যথাক্রমে,বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আলতাফ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক,গবেষক,এনজিও কর্মী এবং সমাজ সেবক রফিকুল হায়দার,বিশিষ্ট শিক্ষক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রানা,

বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রেজাউল কবীর রানু,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আতাউর রহমান আতা এবং  বিশিষ্ট সংগীতশিল্পী, সমাজসেবক ও এনজিও কর্মী মোছাঃ আলেয়া খাতুন।

সংগঠনের অন্যতম উপদেষ্টা আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন