Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে গত ২০ অক্টোবর স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন