শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর গ্রামে বগুড়া-ঢাকা মহাসড়কের সার্ভিস লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার বনমরিচা (পিসিভিটা) গ্রামের মৃত শাহজাহান সোনার বাঘার ছেলে মোঃ সাইফুল ইসলাম সাগর (২৬) এবং একই গ্রামের মধ্যপাড়ার মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ রাজু আহম্মেদ (২১)।
শেরপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রহমাননগর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে আনুমানিক ১০০ গজ দূরে মোঃ রুস্তম আলীর বাড়ির সামনে বগুড়া থেকে ঢাকাগামী মহাসড়কের সার্ভিস লেনে অবস্থানরত ওই দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের হেফাজতে থাকা ৫০ ও ২০ পিসসহ মোট ৭০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ ধারায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।



