Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে প্রায় ২০ লক্ষ টাকা ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে প্রায় ২০ লক্ষ টাকা ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফুট সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া ও ইয়ামিন আলী।

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার রাতে ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন