Logo
Logo
×

সারাদেশ

‘বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অমিত চৌধুরী ছিলেন এক নিরলস কবি ও সম্পাদক’

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম

‘বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অমিত চৌধুরী ছিলেন এক নিরলস কবি ও সম্পাদক’

বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অমিত চৌধুরী ছিলেন এক নিরলস কবি ও সম্পাদক। প্রচারের আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করার চেয়ে সাহিত্যকে ভালোবেসে, সাহিত্যিকদের মূল্যায়ন করে এবং নতুন লেখকদের জন্য একটি সৃজনশীল পরিসর তৈরি করাকেই তিনি জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর দীর্ঘ সাহিত্যসাধনা, মানবিকতা ও সম্পাদনাকর্ম বাংলা সাহিত্য-সংস্কৃতির পরিসরে স্মরণীয় হয়ে থাকুক।

সত্তরের দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরী স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।

যেখানে কবি অমিত চৌধুরী'র স্মৃতিচারণ করেন বাঙালী জাতিস্বত্বার কবি মুহম্মদ নুরুল হুদা, কবির সহপাঠী এড. মোঃ জাহাঙ্গীর, অধ্যক্ষ ওমর ফারুক, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি নুরুল ইসলাম, রাজনীতিক ও সাহিত্য একাডেমির স্থায়ী পর্ষদের চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, লেখক ও গবেষক মকবুল আহমেদ, প্রাক্তন শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, অধ্যাপক অজিত দাশ প্রমুখ।

নাগরিক শোকসভা পরিষদের সদস্য সচিব অন্তিক চক্রবর্তী'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক শোকসভা পরিষদের আহবায়ক কবি শামিম আকতার। বক্তব্য রাখেন দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, প্রকৌশলী বদিউল আলম, সংস্কৃতিজন আশরাফুল হুদা সিদ্দিক জামশেদ, কবি সিরাজুল হক সিরাজ, সমাজকর্মী ও সংগঠক সরওয়ার রোমন, সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, সুবিমল পাল, কবি আলম তৌহিদ, সৌরভ দেব প্রমুখ।

এসময় কবির জীবনী পাঠ করেন প্রাবন্ধিক ও গবেষক আলী প্রয়াস। কবির লেখা কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী এড. প্রতিভা দাশ, মিনহাজ চৌধুরী, চাষী ছোটন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন