Logo
Logo
×

সারাদেশ

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আঞ্চলিক দুটি সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- মূল) ও সন্তু লারমার নেতৃত্বাধীন চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস- সন্তু) এর মধ্যে ঘণ্টাব্যাপী থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১২টা থেকে ১টা পর্যন্ত সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, কোনো গোলাগুলির খবর আমি এখনো পাইনি। জেএসএস এসব গোলাগুলিতে থাকার প্রশ্ন আসে না। তবে ইউপিডিএফের মদদে সড়ক অবরোধের পাশাপাশি সাজেকের কিছু কিছু এলাকায় ইউপিডিএফ সশস্ত্র মহড়া চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় জনগণের ধারণা, জনগণের উপর চাপ সৃষ্টি এবং চুক্তির পক্ষের লোকদের ওপর হামলা চালানোর পাঁয়তারা করছিল তারা।

এ বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মুখপাত্র অংগ্য মারমা সঙ্গে মোবাইলে যোগাযোগ করা চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা খবর পেয়েছি। তবে ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একদম দুর্গম এলাকায়। দুপক্ষের মধ্যে থেমে থেমে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটলেও তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন