Logo
Logo
×

সারাদেশ

এইচএসসি'তে কক্সবাজারে পাসের হার ৪৩.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

এইচএসসি'তে কক্সবাজারে পাসের হার ৪৩.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন

এইচএসসি পরীক্ষায় কক্সবাজার জেলার কলেজভিত্তিক ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৯৩ শতাংশ। জেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১১ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৩ জন।

প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ছয়জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন পাস করেছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৫ দশমিক ৮৬ শতাংশ।

জেলার অন্যতম বড় শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজে ১ হাজার ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৪৭ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৩ শতাংশ। কক্সবাজার সরকারি মহিলা কলেজে ৯৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৮১ জন। পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ।

অন্যদিকে, কক্সবাজার ডিসি কলেজের পাসের হার ৬৪.৩৬%, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের পাসের হার ৫১.০৯%, রামু সরকারি কলেজের পাসের হার ৫০.৭৫%,

উত্তরন মডেল কলেজের পাসের হার ৪৬.৮৮%, চকরিয়া সরকারি কলেজের পাসের হার ৪৫.৫৮%, উখিয়া সরকারি মহিলা কলেজের পাসের হার ৪৪.৭৫%, মহেশখালী ডিগ্রি কলেজের পাসের হার ৪৩.০১%, মহেশখালী সরকারি মহিলা কলেজের পাসের হার ৪০.৫৮%, চকরিয়া আবাসিক মহিলা কলেজের পাসের হার ৩৯.০৬%, ডুলাহাজারা কলেজের পাসের হার ৩৮.২৬%, কুতুবদিয়া সরকারি কলেজের পাসের হার ৩৫.৮২%, ঈদগাঁও রশিদ আহমদ কলেজের পাসের হার ৩০.৩২%, উখিয়া ডিগ্রি কলেজের পাসের হার

২৮.৬৯%, কক্সবাজার সিটি কলেজের পাসের হার ২৬.৩৬%, টেকনাফ সরকারি কলেজের পাসের হার ২৫.৯১%, বদরখালী কলেজের পাসের হার ২৪.৮৬%, কক্সবাজার কমার্স কলেজের পাসের হার ২২.২৯%, হোয়ানক কলেজের পাসের হার ২১.৫৯%, কুতুবদিয়া মহিলা কলেজের পাসের হার ১৮.৪২%, কক্সবাজার হার্ভার্ড কলেজের পাসের হার ১২.৩৫%, ধুরুং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৮.৮৬%, চাকরিয়া সিটি কলেজের পাসের হার ৬.৭২%।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন