Logo
Logo
×

সারাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে হত্যা করল আরসা

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে হত্যা করল আরসা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে মো. আয়াস (২২) নামের রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর এক সদস্য হত্যা করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এ ঘটনায় ছৈয়ত মোহাম্মদ (২৪) নামের অপর এক আরএসও সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ।

নিহত মো. আয়াস (২২) ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের করিম উল্লাহর ছেলে।

আহত ছৈয়দ মোহাম্মদ (২৪) একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।

হতাহতের পরিবারের সদস্য, সাধারণ রোহিঙ্গাদের বরাত দিয়ে ৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে আরএসও সদস্য মো. আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আরসা সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করে। মারধরের ঘটনায় মো. আয়াস ঘটনাস্থলেই নিহত হয় এবং ছৈয়দ মোহাম্মদ গুরুতর আহত হয়। পরবর্তীতে আহত রোহিঙ্গাকে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আরসা সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম, হানিফ সহ কয়েকজন এ ঘটনা সংগঠিত করেছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন