শেরপুরে চারজনের ৬ মাসের কারাদণ্ড, প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শেরপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত নাজাত মন্ডলের ছেলে মোঃ মিল্টন হোসেন, কেল্লাপুষী গ্রামের মোঃ শাহিন আলমের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ সোহান এবং রনবীরবালা গ্রামের মোঃ হাছেন সরকারের ছেলে মোঃ রনি সরকার।
ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তারা প্রত্যেকেই গাঁজা সেবনে ও বিক্রয়ের সাথে যুক্ত ছিলেন।



