Logo
Logo
×

সারাদেশ

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় নারী ও শিশুসহ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। তখন দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

আহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছর বয়সী ছেলে রাকিবের নাম জানা গেছে। তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়। দুর্ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট শামীম আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে মহাসড়কে পুলিশের ভ্রাম্যমাণ দল টহলে ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন