Logo
Logo
×

সারাদেশ

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রংপুরের মিঠাপুকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ভোরের দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের মাহবুব ইসলামের ছেলে। তার বাবা স্থানীয় মাদারপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মাদারপুরের খিয়ারচড়ায় গরু চোর সন্দেহে খালিদ হাসানকে আটক করেন স্থানীয় জনতা। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ বা মামলা করতে চাইলে তা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন