Logo
Logo
×

সারাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলামী মাহাজ’ প্রধান রফিক গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলামী মাহাজ’ প্রধান রফিক গ্রেপ্তার

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার পলাতক আসামী এবং সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’ এর প্রধান মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন )।

শনিবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ।

গ্রেপ্তার মোহাম্মদ রফিক ক্যাম্পটির একই এলাকার মোহাম্মদ আইয়ুবের ছেলে।

পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, শনিবার ভোররাতে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’ এর কতিপয় সদস্য জড়ো হওয়ার খবর পায় এপিবিএন পুলিশ। পরে পুলিশের একটি দল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে সংগঠনটির প্রধান মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

তিনি জানান, গ্রেপ্তার রফিকের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি হত্যা সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলা তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন