Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ৩ শতাধিক পর্যটকের মাঝে আতংক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ৩ শতাধিক পর্যটকের মাঝে আতংক

কক্সবাজারে এবার হোটেল দ্য সি প্রিন্সেস নামে একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ওই প্রতিষ্ঠানটিতে অবস্থান নেয়া ৩ শতাধিক পর্যটকের মধ্য চরম আতংক সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা সৈকত পয়েন্টে এলাকায় অবস্থিত হোটেলটির নিচতলার জেনারেট কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

তিনি জানান, আগুনের খবর পেয়ে দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রতিষ্ঠানের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে ঝুঁকি মুক্ত ঘোষণা করে। প্রাথমিকভাবে জানা গেছে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দ্য সি-প্রিন্সেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল। আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা সবাই নিরাপদে আছেন।

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির সাত দিনের মধ্যে এ ঘটনা হল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন