কক্সবাজারের কুতুবদিয়া আলী আকবর ডেইল জেলে পাড়ায় আগুনে পুড়ে গেছে ৩৩টি বসতঘর। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বাবুল জানান, হঠাৎ দিদার জলদাসের বাড়িতে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এতক্ষণে পুরো পাড়ায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের টীম ও এলাকাবাসি প্রায় ২ ঘন্টায় আগুন নেভাতে সক্ষম
ততক্ষণে দিদার দাস, চন্দ্র সেন, ইমালুন্দ, সিংহজলদাস, প্রেমদাস, বিকল দাস, মধু রানী, সোহান দাস, সকাল দাস, মুরলী দাস, মুরপী দাস, জিসাস দাস, সরীপ দাস, রনী দাস, ধলু, সিধাম, রুবেল, মেঘদাস, দীপারানী, রূপাল দাস, সবুজ দাস, পবিরন দাস, বুইশ্যা, অজিত, শুনু দাস, কালাগুচু, বাবুল দাস, মুন্নাবরণ, টুট্টন দাস, ওরাসেন, রুবান দাস, সুধাংশু ও ভাবতীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
পবিরন দাসের স্ত্রী নয়ন দাস বলেন, তার পিত্তথলীর অপারেশনের জন্য ১ লাখ টাকা লোন করে রেখেছিলেন। নগদ টাকা, তার স্বামীর ডিগ্রির মূলসনদ সবই পুড়ে এখন নি: স্ব তারা।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, জেলে পাড়ায় ৩৩টি কাঁচাপাকা ঘর পুড়ে গেছে। ২টি টীমসহ এলাকাবাসি মিলে ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চুলার বগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
আলী আকবর ডেইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, অগ্নিকাণ্ডের এলাকা জেলে পাড়ায় তিনি গিয়েছিলেন। এক লাইনে ও ঘনবসতির কারনে অন্তত ৩২-৩৩ টা ঘর পুড়ে গেছে। জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে।



