Logo
Logo
×

সারাদেশ

পাটুয়ারটেক ট্র্যাজেডি

রিসোর্ট ম্যানেজার সুমনের ৭ দিনের রিমান্ড আবেদন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

রিসোর্ট ম্যানেজার সুমনের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারের পাটুয়ারটেক রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা ম্যানেজার মোহাম্মদ সুমনের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার মামলার বাদি ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রবীন ঘোষ উখিয়া আদালতের ম্যাজিষ্ট্রেট বরাবরে আবেদনটি করেন। তবে আবেদনের শুনানীর দিন এখনও ধার্য্য হয়নি।

ওই আদালতে দায়িত্বপ্রাপ্ত জিআরও (পুলিশের এসআই) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ অক্টোবর সকাল ৭টার দিকে পাটুয়ারটেক এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। শেষ পর্যন্ত ওই রিসোর্ট থেকে একে-একে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে আহত হয়েছে ৭ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭ জন। এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ মামলা করেছে, গঠিত হয়েছে তদন্ত কমিটি। উদ্ধার ১০ জনের মরদেহ এখনও কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। যাদের এবং স্বজনদের ডিএনএ- পরীক্ষার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ঢাকায়।

এ ঘটনায় ঘটনারদিন রাতে পুলিশ সুমনকে আটক করেছিল। রাতে প্রতিষ্ঠানের মালিক ২ জনসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।সুমন এখন কারাগারে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন