Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম সমিতি-ঢাকার

গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

সংগীত শিল্পী মরহুম আইযুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা সম্মাননা গ্রহণ করছেন প্রধান অতিথির কাছ থেকে।

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মহান স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বৃহত্তর চট্টগ্রাম জেলার বিভিন্ন গুনীজনদের সংবর্ধনা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। 

শনিবার রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবন মিলনায়তনে এ গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গণি। চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমিরেটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পোট্রলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরীসহ সংবর্ধনাপ্রাপ্ত অতিথিবৃন্দ ও তাঁদের প্রতিনিধিবৃন্দ। 

অনুষ্ঠানে গুণীজন ও তাঁদের প্রতিনিধিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়। গুণীজনরা হলেন, ২০২৫ ও ২০২৬ সালে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মরহুম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও মরহুমা নভেরা আহমেদ। ২০২৫ ও ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত মরহুম আইয়ুব বাচ্চু, স্বর্গীয় ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুলিমুল্লাহ খান। এছাড়া অনুষ্ঠানে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে চেক প্রদান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন