Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম

শেরপুরে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম মোস্তফা, শেরপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামীম আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছার রহমান। এ ছাড়া ছাত্রদল নেতা আল-আমিন, মামুন, ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অর্জুনী স্পোর্টিং ক্লাব ও নওপা ইয়াংস্টার ক্লাব অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নওপা ইয়াংস্টার ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে অর্জুনী স্পোর্টিং ক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে এবং মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় ও গেমে আসক্তি থেকে বিরত রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় তিনি টুর্নামেন্ট আয়োজক কমিটির হাতে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলার সামগ্রী তুলে দেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন