Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্পে দিনব্যাপী পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে আলাপকালে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে লিখিত সুপারিশ আকারে সরকারকে অবহিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী।

তিনি বলেন, এখানে অবশ্যই জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েই সমস্যাগুলো সমাধানের প্রস্তাব দেয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সরকারি প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের  গণমাধ্যমে এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে এখন বহুমুখি সমস্যা। এসব সমস্যা সমাধানের অর্থ সহায়তা বাড়ানো, স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলা সব বিষয় রয়েছে। এদের প্রত্যাবাসনের জন্য প্রধানমন্ত্রী ৫ দফার কথা বলেছেন জাতিসংঘে। এই ৫ দফার আলোকে প্রত্যাবাসনের আগ পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা জরুরি হয়ে পড়েছে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম ও প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়ের খোঁজ নিতে পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার সকালে বিমান যোগে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান। সেখানে সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত কয়েকটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ও বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এসময় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তাদের সঙ্গে ছিলেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এস কে আজিজুল বারী, সৈয়দ সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাপন, আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসনের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সাথে মতবিনিময় করেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অবস্থিতি আরাকান ও মিয়ানমারের ঐতিহ্য কেন্দ্র ঘুরে দেখেন। পরে সেখান থেকে তারা ৯ নম্বর আশ্রয়শিবিরে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। এরপর দুপুরে ৪ নম্বর আশ্রয়শিবিরস্থ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্র পরিদর্শন করেন ও নানা কার্যক্রম ঘুরে দেখেন।

এ ছাড়া ৪ নম্বর আশ্রয়শিবিরের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। এসময় তাঁরা রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, প্রয়োজন ও প্রত্যাশা সম্পর্কে জানার সুযোগ পান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন