Logo
Logo
×

সারাদেশ

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি মাতারবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মাতারবাড়ী সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

বুধবার সকালে কক্সবাজার থেকে স্পিডবোটযোগে মাতারবাড়ীতে পৌঁছালে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম ।

পরে প্রতিমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের চলমান কার্যক্রম ও অবকাঠামোগত অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

প্রকল্প কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় মাতারবাড়ী মেগা প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে কাজের মান বজায় রেখে প্রকল্পের সুফল নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন