Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে এবং আরও ৭টি ইউনিট পথে রয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইমরান আলী জানান, চেরাগ আলী এলাকায় ওই ওষুধ কারখানার আগুন সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

প্রথমে কারখানাটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানালেও পরে ফায়ার সার্ভিস জানায়, এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা। কারখানাটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন