Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া ও মো. ওবায়দুল হক এবং সমাজসেবক মো. মজিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম, এনজিও সিএনআরএসের প্রতিনিধি মো. নজরুল ইসলাম, কারিতাসের প্রতিনিধি সূচনা রুরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে মহড়া প্রদর্শন করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন