Logo
Logo
×

সারাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরসা’র ২ সহোদর আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরসা’র ২ সহোদর আটক

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরসা’র সন্ত্রাসী দুই সহোদরকে আটক করেছে এপিবিএন পুলিশ।

সোমবার ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ সিরাজ আমীন।

আটকরা হল- উখিয়ার একই রোহিঙ্গা ক্যাম্পটির বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২১) ও তার ভাই রবিউল আলম। এদের মধ্যে ফয়সাল রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র জিন্মাদার এবং তার ভাই রবিউল সহযোগী হিসেবে সক্রিয়।

মোহাম্মদ সিরাজ আমীন বলেন, সোমবার ভোররাতে উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে চিহ্নিত আরসা সন্ত্রাসী মোহাম্মদ ফয়সালের বসত ঘরে অস্ত্র মজুদের খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে পুলিশ সদস্যরা সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ২/৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে।

পরে আটকদের বসত ঘর তল্লাশী করে তাদের জিন্মায় থাকা দেশিয় তৈরী ২ টি বন্দুক ও ৬ টি গুলি পাওয়া যায়। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন