Logo
Logo
×

সারাদেশ

বিধবা কার্ড চালু হলে ‘এমপির স্ত্রীও আগে নেবে’: হাসনাত আবদুল্লাহ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

বিধবা কার্ড চালু হলে ‘এমপির স্ত্রীও আগে নেবে’: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিভিন্ন সরকারি সুবিধা বণ্টনে স্বজনপ্রীতির সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকার যদি বিধবা কার্ড চালু করে, তাহলে সংসদ সদস্যদের স্ত্রীরাও সবার আগে সেই সুবিধা নিতে পারেন।

সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে, কোনো কোনো সংসদ সদস্যের ছেলে, মেয়ে এবং স্বজনরাও ডিলারশিপ পেয়েছেন। তার দাবি, এ ধরনের চর্চা সরকারি সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে বৈষম্য ও স্বজনপ্রীতির প্রতিফলন।

তিনি আরও বলেন, দেশের বাস্তবতা এমন অবস্থায় পৌঁছেছে যে, ভবিষ্যতে বিধবা কার্ড বা বেকার ভাতা কর্মসূচি চালু হলেও প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যরাই আগে সুবিধা পেতে পারেন।

অনুষ্ঠানে শিক্ষাখাত ও ক্যাম্পাস রাজনীতি নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে বিতর্কিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে, যা শিক্ষার পরিবেশের জন্য ইতিবাচক নয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন