শেরপুরে ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পেল ক্রেস্ট
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত পাঁচজন কৃতী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে এসব ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সহসভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাধারণ সম্পাদক জিএম মোস্তফা, সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী রাঙ্গা এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জাকি।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বেলাল হোসেন ও সাইফুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য সানোয়ার হোসেন,৫ন্য ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রুবেল কাউছার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ভবানীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ও সদস্যসচিব শামীম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সোলাইমান আলী ও আমজাদ হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী পাঁচজন শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয়ের সুনাম ও গৌরব আরও বৃদ্ধি করেছে। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে উৎসাহিত করা হয়।



