Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং এলাকার নানা সমস্যা নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা টেলিভিশনের (ডিজিটাল)   সাংবাদিক শহীদুল্লাহ গাজী।

এ সময় বক্তব্য দেন মাই টিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, দৈনিক আগামীর সময়ের এ এইচ মিলন, সমকালের জিয়াউর রাশেদ, স্টার নিউজ ও ডেইলি সানের এস এম শাহাদাত, গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোরের আলম হোসেন, জিটিভির আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ,  এনটিভির শাকিল আহমেদ, এটিএন নিউজের পারভেজ আহমেদ, বিজয় টেলিভিশনের শরীফ আহমেদ লিটন, যুগান্তরের মাহাবুব মনি, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, মিজানুর রহমান, ভোরের কাগজের নজরুল ইসলাম, খবরের কাগজের রুবেল শিকদার, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, বাংলাবাজার পত্রিকার দিপু ঘোষ, সিএনএন বাংলার সাইদুর রহমান, আজকের বাংলার মাকসুদুল হক তুষার, শীতলক্ষ্যা টিভির বিপ্লব হাসান, দৈনিক প্রলয়ের আশিকুর রহমান, প্রাইম টিভির বিপ্লবসহ আরও অনেকে।

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং সমাজের নানা সমস্যা ও অনিয়ম তুলে ধরতে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। অতীতেও সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা পেয়েছেন তারা। ভবিষ্যতেও প্রশাসনের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, “রূপগঞ্জের জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যেই এখানে দায়িত্ব নিয়েছি। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করাই আমার লক্ষ্য। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

সভায় রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন