Logo
Logo
×

সারাদেশ

বঙ্গোপসাগরে ৫ মাছ ধরার ট্রলারে ডাকাতি, জলদস্যুদের হামলায় ১০ জেলে আহত

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

বঙ্গোপসাগরে ৫ মাছ ধরার ট্রলারে ডাকাতি, জলদস্যুদের হামলায় ১০ জেলে আহত

কক্সবাজারে মহেশখালী উপজেলায় বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে পাঁচটি মাছ ধরার ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে জলদস্যুদের হামলায় ১০ জেলে আহত হয়েছে। এসময় ডাকাতরা দস্যুতার শিকার ট্রলারের মাছ ও জালসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ঘটনাটি নিশ্চিত করেছেন ডাকাতির শিকার একটি ট্রলারের মাঝি কামাল উদ্দিন। তিনি মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার বাসিন্দা।

তবে ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক ) প্রেরণ এবং অপর ৪ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

ভুক্তভোগী কামাল উদ্দিন বলেন, সোমবার মধ্যরাত ১টার দিকে সোনাদিয়া চ্যানেলের সাগরে তার ট্রলারসহ আরও কয়েকটি মাছ ধরছিল। এসময় একদল জলদস্যু ট্রলারগুলোর ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। এতে ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন জেলে আহত হয়। এসময় জলদস্যুরা ৫টি ট্রলারের মাছ ও জালসহ অন্যান্য মালামাল লুটে করে নিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৬ জনকে চমেকে প্রেরণ করেন।

এদিকে পুলিশ ও কোস্ট গার্ডসহ প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনার ব্যাপারে সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দিতে পারেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন