Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় দেশীয় বন্দুক ও গুলিসহ ৩ জলদস্যু আটক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম

চকরিয়ায় দেশীয় বন্দুক ও গুলিসহ ৩ জলদস্যু আটক

কক্সবাজারের চকরিয়ায় দেশিয় তৈরী পাঁচটি বন্দুক ও ১৭ টি গুলিসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার বেইস স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

আটকরা হল- মোহাম্মদ তানভীর (২১), মো. রুকমদ্দিন (৪২) ও আকতার আহমেদ (৭৮)। তারা চকরিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার আরাফাত হোসেন বলেন, সোমবার মধ্যরাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদর আউলিয়া ঘাট সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সাগরে অবস্থানকারি বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতির উদ্দ্যেশে অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। আটকদের হেফাজত ও ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে পাওয়া যায় দেশিয় তৈরী ৫ টি বন্দুক ও ১৭ টি গুলি।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, “ আটকরা সংঘবদ্ধ একটি ডাকাতদলের সদস্য। চক্রটির সদস্যরা অস্ত্র কেনাবেচার পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের উপর হামলা ও ডাকাতি সহ নানা অপরাধ কর্মে জড়িত। “

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, লে. কমান্ডার আরাফাত হোসেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন