Logo
Logo
×

সারাদেশ

ওয়ার্ডের সার্বিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে মাঠে মেম্বার প্রার্থী আবুল কাশেম

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম

ওয়ার্ডের সার্বিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে মাঠে মেম্বার প্রার্থী আবুল কাশেম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। ওয়ার্ডের সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন, সেবা সুনিশ্চিত করা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার প্রতিশ্রুতি নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৫ নং ঝলম দক্ষিণ ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল কাশেম।

​নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন তিনি। এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থী তার নির্বাচনী পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরছেন।  

​স্থানীয় ভোটারদের মতে, সৎ, যোগ্য এবং বিপদে-আপদে পাশে পাওয়া যায় এমন প্রাকৃতিকেই তারা আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান। স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন, “আমরা এমন প্রতিনিধি চাই যিনি কোনো বৈষম্য না করে গ্রামের উন্নয়ন করবেন এবং ওয়ার্ডের বিচার-সালিশে ন্যায়বিচার নিশ্চিত করবেন।”​প্রচারণাকালে আবুল কাশেম বলেন, “আমি মেম্বার নির্বাচিত হয়ে ক্ষমতার দাপট দেখাতে চাই না, বরং মেম্বার পদটিকে   সেবক হিসেবে কাজ করার মাধ্যম বানাতে চাই। আমার ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, গরিব-দুঃখীদের সরকারি ভাতা সুষমভাবে বন্টন এবং যুবক সমাজকে সুশিক্ষায় ও খেলাধুলায় উৎসাহিত করা হবে আমার প্রথম কাজ। ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভালো-be বাসায়  আমি এবার মাঠে নেমেছি এবং আশা করি ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।”​নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকদের মাঝেও উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে উঠেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন