Logo
Logo
×

সারাদেশ

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ডিম নিক্ষেপ’, গাড়ি ভাঙচুর

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ডিম নিক্ষেপ’, গাড়ি ভাঙচুর

ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে ব্যক্তিগত সফরে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাজারের প্রবেশ গেটে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘পুরো ঘটনা জানি না। তিনি (নাসীরুদ্দীন পাটওয়ারী) ব্যক্তিগত সফরে কুষ্টিয়া এসেছেন। আমাদের কিছু জানাননি। শুনছি, কে বা কারা হামলা করছে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে।’

এর আগে রাত ৮টার দিকে মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা গেট আটকে দাঁড়িয়ে আছেন। ভেতরে অবস্থান করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীরা। এর ৫-৭ মিনিট পরে তাকে বের করে নিয়ে যান পুলিশ সদস্যরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোস্তাফিজ বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মেলার মাঠে ঘুরতে আসেন। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে মাজারে প্রবেশ করতে গেলে হামলার মুখে পড়েন তিনি। একদল যুবক তাকে লক্ষ্য করে ডিম ও তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।’

এই হামলায় কুষ্টিয়া পৌর ছাত্রদলের নেতা সংগ্রাম ও তার অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, ‘ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি নাসীরুদ্দীন পাটওয়ারী। মাজারের ভেতরে অবস্থানকালেও গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন