Logo
Logo
×

সারাদেশ

নদী দূষণ রোধে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে: খায়রুল কবির

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

নদী দূষণ রোধে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে: খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নদী দূষণ রোধে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক এখনো শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের জন‍্য ইটিপি প্লান্ট স্থাপন করেননি। তাদের দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে। পাশাপাশি যারা নদী দূষণের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । 

তিনি শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ।

খায়রুল কবির খোকন বলেন, জাতীয় নির্বাচন যেমন উৎসবমুখর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে । এরই ধারাবাহিকতায় আসছে স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এসময় অন্যান্যের মধ্যে নির্বাচন পরিদর্শন করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ। 

সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩২ জন। এর মধ্যে ১নং জোনে ১৩৪২ ভোটারের বিপরীতে ৩১ জন প্রার্থী, ২নং জোনে ২৯০ ভোটার বিপরীতে ৪জন প্রার্থী, ৩নং জোনে ৫২ জনের বিপরীতে ২ জন ও চার নং জোনে ৩৪৫ ভোটারের বিপরীতে ২ জন প্রার্থী সহ মোট-৩৯ জন প্রার্থী রয়েছে। এর মাঝে বিজয়ী হবেন ১ নং এ ১১ জন, ২নং এ ২ জন, ৩নং এ ১ ও ৪ নং ১ সহ মোট ১৫ জন প্রার্থী। বিজয়ী প্রার্থীদের ভোটি সভাপতি ও সেক্রেটারি সহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন