Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

রূপগঞ্জে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি

রাজনীতির মাঠ চাঙ্গা করা ও নতুন ধারার সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত কমিটিতে মো. আজিজুল হাকিম রাতুলকে আহ্বায়ক, মো. শাখাওয়াৎ হোসেন তারেককে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মো. সেলিম মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গত ১ অক্টোবর এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সা. অব. মো. ইলিয়াস মিয়া ও মোমেন প্রধান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. মোহন মিয়া, মো. শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মো. সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান দায়িত্ব পেয়েছেন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোছা. সাদিয়া আক্তার ও মো. ইশতিয়াক আহমেদকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ব্যারিস্টার মো. আরিফুল ইসলাম মিলন, মো. ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মো. শাকিল মিয়া, মো. মহিউদ্দিন খান, মো. হাসান আহমেদ ও সেতুল হাসান।

এ ছাড়া সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জাবেদুল হক সিয়ামসহ আরও সাতজনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাফিন খন্দকার এবং সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে মোছা. নুসরাত তাবাসসুমকে। কমিটিতে আরও ১৭ জনকে কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে।

নবাগত আহ্বায়ক মো. আজিজুল হাকিম রাতুল বলেছেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা কাজ করবেন। খুব শিগগিরই রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী ইউনিট কমিটি গঠন করা হবে।

তার ভাষ্য, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন