Logo
Logo
×

সারাদেশ

হোটেল-রেস্তোরাঁয় দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম

হোটেল-রেস্তোরাঁয়  দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এলপিজি গ্যাসের সংকটের প্রভাব পড়েছে বরিশালের হোটেল-রেস্তোরাঁয়। রান্নার খরচ বেড়ে যাওয়ায় খাবারের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। কোনো কোনো ক্ষেত্রে দাম না বাড়িয়ে কমিয়ে দেওয়া হয়েছে খাবারের আকার। ফলে ৫ টাকার পুরি-শিঙাড়ার আকার ছোট হয়েছে, ১০ টাকার পরোটা বিক্রি হচ্ছে ১৫ টাকায়। মাছ-মাংসসহ অন্য খাবারের দামও বেড়েছে জনপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

একই সময়ে নগরীতে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ খুচরা দোকানে মিলছে না ১২ কেজির সিলিন্ডার। হাতেগোনা কয়েকটি দোকানে পাওয়া গেলেও নেওয়া হচ্ছে ২ হাজার টাকার বেশি। এলপিজি ব্যবসায়ীরা বলছেন, প্রায় এক মাস ধরে কোম্পানিগুলো ডিলারদের চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ করতে পারছে না। এর সঙ্গে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধিতে সংকট আরও তীব্র হয়েছে। সান গ্যাসের বরিশালের ডিলার জুয়েল বলেন, ২৬ সেপ্টেম্বর পাইকারি বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৫৫ টাকা বেড়েছে। আগে ১ হাজার ৫৮৫ টাকা হলেও এখন ১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা খুচরা ব্যবসায়ীদের চাহিদামতো গ্যাস দিতে পারছি না। কাউনিয়ার বাসিন্দা আলামিন বলেন, দোকানে গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক ঘুরে বেশি দামে সিলিন্ডার কিনতে হয়েছে।

এদিকে ২০ সেপ্টেম্বর দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। এর প্রভাবও পড়েছে হোটেল-রেস্তোরাঁয়। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি, এলপিজি, কাঁচামালসহ অন্য খরচ বেড়ে যাওয়ায় খাবারের দাম সমন্বয় করতে হয়েছে। রেস্তোরাঁ ব্যবসায়ী নুরু মিয়া বলেন, তেলের দাম বাড়ার পর রান্নার খরচ অনেক বেড়েছে। এর সঙ্গে এলপিজি গ্যাসের দাম ও সংকট-দুই দিক থেকেই চাপ তৈরি হয়েছে। কর্মচারীর বেতন, কাঁচামাল ও রান্নার খরচ মিলিয়ে আগের দামে খাবার বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। তাই পরোটার দাম ১০ থেকে ১৫ টাকা করতে হয়েছে। আবার ৫ টাকার পুরি-শিঙাড়ার দাম না বাড়িয়ে আকার কিছুটা ছোট করতে হয়েছে। মাছ-মাংসসহ বিভিন্ন খাবারের দামও ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়াতে হয়েছে।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, এ বিষয়ে দ্রুত তদারকি চালানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন