Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে অটোরিকশায় বাসের চাপা, নারী-শিশুসহ নিহত ৭

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম

ময়মনসিংহে অটোরিকশায় বাসের চাপা, নারী-শিশুসহ নিহত ৭

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি। তাদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ৭ জন নিহত হন।

নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন