Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় ১৭ ঘণ্টা পর আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে বাস চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন, ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ৫ অক্টোবর পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী রোববার ঢাকায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। দাবি অনুযায়ী বিষয়টি সমাধান করা না হলে ৬ অক্টোবর থেকে ফের ধর্মঘট পালন করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারে হবিগঞ্জের ৩টি বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে, ধর্মঘটের ফলে সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ছিল এবং ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত ভাড়ায় বিকল্পপথে যাত্রীদের চলাচল করতে দেখা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন