Logo
Logo
×

সারাদেশ

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এখন দেশের মানুষের কর্মসূচি: প্রধানমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এখন দেশের মানুষের কর্মসূচি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নদী খনন ও খাল খনন কর্মসূচি এখন শুধু বিএনপির কর্মসূচি নয়, বরং দেশের মানুষের কর্মসূচিতে পরিণত হয়েছে। তিনি দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পুনর্বাসনের প্রথম পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় পর তিনি তার নানাবাড়ি এলাকায় এসেছেন। তবে এখন শুধু ব্যক্তিগত সম্পর্কের জায়গা নয়, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নের দায়িত্বও তার ওপর বর্তেছে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নদী ও খাল খনন কর্মসূচি দেশের কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এ প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকেরা সরাসরি উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী জানান, সরকার পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফ করেছে। পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষক কার্ড এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে, তবে সরকার তা সফল হতে দেবে না। কিছু গোষ্ঠী বিভিন্ন ঘটনা ও গুজবকে কেন্দ্র করে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, তাদের সমর্থনেই সরকার দায়িত্ব পালন করছে। তাই দেশের উন্নয়ন, কৃষির অগ্রগতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, নারী সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন