Logo
Logo
×

সারাদেশ

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, আহত ২ পুলিশ সদস্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, আহত ২ পুলিশ সদস্য

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হাতের হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন স্থানীয় ওই আওয়ামী লীগ নেতা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। হ্যান্ডক্যাপসহ পলাতক আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ছিদ্দিককে গ্রেপ্তারে বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানা-পুলিশের একটি দল। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তারের পরপরই আবু ছিদ্দিকের পরিবারের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

পুলিশের দাবি, হামলাকারীদের আঘাতে তাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এই সুযোগে পুলিশের পরানো হ্যান্ডকাফসহ আবু ছিদ্দিক সেখান থেকে চম্পট দেন। পরবর্তীকালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ নুরুল্লাহ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গেলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পলাতক আবু ছিদ্দিককে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন