Logo
Logo
×

সারাদেশ

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ এএম

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এতে বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকার দনিয়া-মদিনাবাগ এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকায় বিদ্যমান সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়াও উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন