Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ এএম

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানে তাদের তিনটি গাড়ি নিজেদের কার্যালয়ের সামনে নিয়ে আটকে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এদিকে, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির নেতৃত্বে পাঁচজন এমপিসহ প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে এক সমঝোতা বৈঠকে দুপক্ষের বিরোধ নিষ্পত্তি করা হয়।

তবে গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে বাসগুলো আটক করা হয় বলে অভিযোগ করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এর প্রতিবাদেই আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে সংগঠনটি।

এর আগে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন